কাজপাগল দূরদৃষ্টিসম্পন্ন একজন সফল ব্যবসায়ী

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৬
হাসান মাহমুদ রাজা ১৯৫৭ সালের ১৫ মে বাবার চাকরির সুবাদে পশ্চিম পাকিস্তানের করাচীতে জন্ম। পৈতৃক নিবাস জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মেঠো পথের সবুজ গ্রাম মালঞ্চ। অদ্য অবধি যার সাথে বয়ে চলেছে তার নাড়ীর সম্পর্ক আর অস্তিত্বের বন্ন। বাবার নাম প্রয়াত আলহাজ এম এ রশীদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, মাতার নাম বেগম সুলতানা জাহান। পড়ালেখা শেষ করে অন্যরা যখন চাকরির জন্য চেষ্টা করছেন তখনই চাকরির মোহ তাকে টানেনি। স্বাধীনভাবে কিভাবে ব্যবসার মাধ্যমে সফলতা আনা যায় সে লক্ষ্যেই নিরলস প্রচেষ্টায় তৈরি করেছেন নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান। ছোটবেলা থেকেই যার স্বপ্ন ছিল অর্থনৈতিকভাবে সমৃ" হয়ে নিজ এলাকার মানুষ ও দেশের জন্য একটা কিছু করা। সেই স্বপ্নকে বুকে ধারণ করে পরিশীলিত মেধা, দূরদৃষ্টিসম্পন্ন চিন্তাশক্তি আর সাহসকে পুঁজি করে সঠিক পরিকল্পনামাফিক নিজেকে এগিয়ে নেয়া। সফলতা আসতে থাকে ধাপে ধাপে, আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বাবার আদর্শকে বুকে ধারণ করে সামাজিক, অর্থনৈতিক ও রাস্ট্রীয়ভাবে দেশের তথা আন্তর্জাতিকভাবে ব্যবসায় সফলভাবে অবদান রেখে চলেছেন। দেশের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো খাত ছাড়াও বেসরকারিভাবে বাংলাদেশে সর্ববৃহত্ বিদ্যুত্ খাতে তারই অবদান । একাগ্রতা, বিশ্বস্ততা আর তীক্ষ বু"িমত্তায় নিরলস প্রচেষ্টায় একাধারে গড়ে তুলেছেন আন্তর্জাতিক মানের ইউনাইটেড হাসপাতাল, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড মেরিটাইম একাডেমী, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ, ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং এন্ড পাওয়ার সার্ভিসেস লিমিটেড, খুলনা পাওয়ার কোঃ লিঃ, ইউনাইটেড সিটি, ইউনাইটেড প্রোপার্টি সলিউশন লিমিটেড, নোভো হেলথ কেয়ার এন্ড ফার্মা লিমিটেড, ইউনাইটেড ল্যান্ডপোর্ট টেকনাফ লিমিটেড, ইউনাইটেড মক্কাহ্ মদিনা ট্রাভেলস্ এন্ড এসিসটেন্স কোঃ লিঃ, কুমিল্লা স্পিনিং মিলস লিমিটেড, গুলশান প্রোপার্টিজ লিমিটেডসহ মোট ২৮টি শিল্প প্রতিষ্ঠান, যা দেশের অনেক মানুষের কর্মসংস্থান যোগান দিচ্ছে। রাষ্ট্র পাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। ব্যক্তিজীবনে হাস্যোজ্জ্বল সদালাপী মিষ্টভাষী ধার্মিক সাধারণ একজন মানুষ। এলাকায় নিজ অর্থায়নে গড়ে তুলেছেন অনেক সড়ুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, চক্ষু হাসপাতালসহ অনেক কিছু। এলাকায় একজন জনদরদী দানবীর হিসাবে খ্যাত। হাসান মাহমুদ রাজা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই তিনি ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে পড়েন। পারিবারিক জীবনে ৩ সন্তানের জনক। তাঁর স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এস এস করে ঢাকা কলেজে অধ্যাপনা শুরু করেন। বড় ছেলে মঈনুদ্দিন হাসান রশীদ (সানজারী) অক্সফোর্ড থেকে বিএসসি (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস্ ইঞ্জিনিয়ারিং) ডিগ্রী সম্পন্ন করে এবং বর্তমানে ইউনাইটেড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, ছোট ছেলে নিজামুদ্দিন হাসান রশীদ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস্ ইঞ্জিনিয়ারিং এ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, একমাত্র মেয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এম এস এস (অর্থনীতি) শেষ করেছেন, তার স্বামী একজন বিশিষ্ট ব্যবসায়ী। হাসান মাহমুদ রাজা বর্তমানে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান এবং জামালপুর জেলা সমিতি ঢাকা'র সম্মানিত সভাপতির দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছেন। তার বাবার নামে জামালপুর জেলার দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের জন্য নিজ অর্থায়নে চালু করেছেন শিক্ষাবৃত্তি, যা প্রতি বছর প্রদান করা হয়।