একজন খেলোয়াড় যে বয়সে অবসর গ্রহন করেন তারও একযুগ পর কেউ যদি খেলা শুরু করেন তাহলে কেমন হয় ? ৪১ বছর বয়সে ব্যতিক্রমধর্মী খেলা বডিবিল্ডিং করে ৪৬ বছর বয়সে সম্প্রতি ৮ম বাংলাদেশ গেমস্ ২০১৩ এ বডি বিল্ডিং প্রতিযোগিতায় স্বর্ন পদক জিতে দিখিয়ে দিয়েছেন বয়স কোন বাধা নয় ইচ্ছা থাকলে অনেক অসাধ্য সাধন করা সম্ভব । এই অবিশ্বাস্য কাজটি করেছেন জামালপুরের কৃতি সন্তান মাহছুদুর রহমান মাসুদ বাড়ী জেলার সদর থানার পলাশ গড় গ্রামে। জন্ম ১৯৬৭ সালে পিতার নাম মরহুম সাগর আলী সরকার। সাত ভাই বোনের মধ্যে ৬ষ্ঠ। মাসুদ সিংহজানী হাইসড়ুল থেকে এসএসসি পাস করেন এবং চাটার্ড একাউনন্টেস এবং কষ্ট এন্ড ম্যানেজম্যান্ট একাউনন্টেস ডিগ্রী অর্জন করেন। ছোট বেলা থেকে নানা প্রতিকুলতর মধ্যে দিয়েই মাসুদের পথ চলা অদম্য সাহস আর প্রবল ইচ্ছা থামাতে পারেনি বয়সের কাছে। চাকুরী, সংসার, ও সামাজিক ব্যস্ততার মধ্যেও । ২০১১ সালে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন কতৃক আয়োজিত বডিবিল্ডিং প্রতিযোগিতায় মিঃ বাংলাদেশ (রানার্সআপ) এবং ঢাকা সিটি বডিবিল্ডিং প্রতিযোগিতায় মিঃ ঢাকা (চ্যাম্পিয়ন) খেতাব অর্জন করেন। পারিবারিক জীবনে দুই মেয়ের জনক বড় মেয়ে সমিয়া রহমান এলমা কোরিয়ান মার্শাল আর্ট তায়কোয়ানদোতে ব্ল্যাকবেল্ট প্রাপ্ত একজন নিয়মিত সুটার । ২০১০ সালে জাতীয় এবং কোরিয়ান কাপ টুর্নামেন্টে অংশগ্রহন করে স্বর্ন পদক জিতেছেন। ছোট মেয়ে নাবিহা রহমান সুহাও গ্রীনবেল্ট প্রাপ্ত, স্ত্রী শাহনাজ আক্তার সুগ্রহিনী পরিবারের সবাই ক্রেড়াপ্রেমী। মাসুদুর রহমান বলেন আমি নিজেকে সবসময় তারুণ্যর পাশাপাশি রাখার চেষ্টা করি। আগামীতে বডিবিল্ডিং প্রতিযোগিতায় দেশ বিদেশে অংশ গ্রহনের জন্য নিজেকে তৈরি করছেন। বর্তমানে রহিম আফরোজ গ্রুপে জেনারেল ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করছেন। মাহছুদুর রহমান মাসুদ দেশের ক্রীড়াঙ্গনে, সারা দেশের এবং জামালপুরের মানুষের গর্ব।
