আমাদের কবি সাহিত্য সংস্কৃতি এবং চিত্রকলা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৭
শিল্প সংসড়ৃতির অঙ্গনে জামালপুর জেলার যে সব ব্যক্তি সারা বাংলাদেশের সুনাম কুড়িয়েছেন তাদের সংখ্যা একবারেই কম নয়। যমুনা ব্রহ্মপুত্র নদীর বেষ্টনে গোটা জামালপুর জেলার মানুষ প্রকৃতির সাথে সংগ্রাম করেই জীবন ধারণ করছে প্রতিনিয়ত এ সব অঞ্চলের মানুষের নানা অভিজ্ঞতা আর নিজের সুপ্ত প্রতিভা বিকশিত হয়েছে লেখনির মাধ্যমে গল্প, গান, কবিতা আবার কেউ কেউ প্রখ্যাত অভিনেতা ও গায়ক। স্বাধীনতাত্তর বাংলাদেশের সাহিত্যে যে কয়জন কবির নাম শুনা যায় তাদের মধ্যে হাসান হাফিজুর রহমান নামটি উল্লেখযোগ্য। তিনি বাংলাদেশের স্বনামধন্য একজন কবি। জামালপুর জেলা অন্তর্গত ইসলামপুর উপজেলার কুলকান্দি গ্রামে জন্ম। এছাড়াও প্রয়াত বিশিষ্ট লেখক ও নাট্যকার ও অভিনেতা আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট সাংবাদিক আমানুল্লা কবীর,ভাষা সৈনিক, আক্তারুজ্জামান মতি, মোখলেছুর রহমান ফকির, তৈয়ব আলী আহম্মেদ, আলী আসাদ কালা খোকা, তাসির উদ্দিন মুক্তার, হায়দার মলিক, দিদারুল আলম খুররম, আব্দুল ওয়াহাব, আব্দুল আওয়াল, সৈয়দ আব্দুস সোবহান, সৈয়দ আব্দুস সাত্তার, কায়েস উদ্দিন আহম্মেদ, সৈয়দ মামুনুর রশিদ, ফজলু রহমান আনসারী, অধ্যক্ষ সুজায়াত আলী, সিরাজুল ইসলাম কালু, আব্দুল ওয়াদুদ, কল্যাণ চৌধুরী, নারায়ণ চন্দ্র ভৌমিক, আশরাফ ফারুকী, জর্জিজ আহম্মেদ খান, আব্দুল গনি চিশতি, আব্দুর রউফ, মহিউদ্দিন আহম্মেদ,প্রয়াত গোলাম হাফিজ বকুল, বর্তমানে কথা সাহিত্যিক সানোয়ার হোসেন, সাযযাদ আনসারীসহ আরো অনেকেই। বাংলা আধুনিক গানে যার বিশেষ অবদান রয়েছে ‘ সব কটা জানালা খুলে দাওনা’ গানের রচয়িতা জাতীয় পুরস্করপ্রাপ্ত গীতিকার ও সুরকার নজরুল ইসলাম বাবু । চলচ্চিত্র আঙ্গনে নবাব সিরাজুদ্দৌলা চরিত্রে অভিনয় করে যিনি বাংলার নবাব উপাধি পেয়েছেন তিনি হলেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা আনোয়ার হোসেন, নাট্য পরিচালক ও নাট্যকার আমজাদ হোসেন, চলচ্চিত্র অভিনেতা রাজিব, চলচ্চিত্র অভিনেতা আফগানী প্রমুখ। বিখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের স্ত্রী অভিনয় শিল্পী মেহের আফরোজ শাওনসহ আরো অনেক গুণী মানুষ। আবহমান বাংলার সংঙ্গীত যেন বাংলার মানুষের বিনোদনের সহজ একটি উপাদান বাংলার গান মানেই মা মাটি আর মানুষ আর আছে ভালোবাসার এক নিবিড় বন্ধন উচ্চাঙ্গ সংগীতকে মানুষের হূদয় ছুঁয়েছেন জামালপুরের কৃতি সন্তান একুশে পদকপ্রাপ্ত প্রয়াত কণ্ঠ শিল্পী ওস্তাদ ফজলুল হক। বর্তমান প্রজন্মের সংগীতে জামালপুরকে যারা গর্বিত করেছেন ক্লোজআপ তারকা নোলক বাবু ও রাজিব । চিত্রকলা হল সমাজের দর্পণ । চিত্রকলা ছাড়া একটি জাতি সমাজ কখনই উন্নতি করতে পারে না সমাজে ঘটে যাওয়া নানা ঘটনাবলী মানুষের মনের আকুতি অনুভূতি সম্ভাবনা, স্বদেশপ্রেম, প্রত্যাশা, প্রাপ্তি, ভালোবাসা, ক্রোধ প্রতিবাদ ইত্যাদি তুলির টানে ক্যানভাসে ফুটে উঠে অবলীলায় যেখানে একজন শিল্পী স্বাধীনভাবে কাজ করতে পারে। সামাজিকভাবে তাদের পরিচিতি ব্যাপক না হলেও একটি বিশেষ মহল বা সমাজ নিদ্রিষ্ট গন্ডিতে তাদের অনেক পরিচিতি রয়েছে । একজন শিল্পী পরিচিতি লাভ করে তার শিল্পকর্ম চর্চার মাধ্যমে। এ বিশেষ একটি ক্ষেত্রে চিত্রকলায় জামালপুরের অনেকেই পরিচিতি লাভ করেছেন নিজের কাজ আর প্রচেষ্টায় জাতীয় পর্যায়ে খ্যাতি অর্জন করেছেন এদের মধ্যে শিল্পী বীরেন সোম, অলকেশ ঘোষ, সুবীর চৌধুরী, সমর দে, এস এম খালেদ, গোলাম ফারুখ বেবুল, শাহজাহান আহমেদ বিকাশসহ আরো অনেকে