সময় - ২ .৩০ ঘণ্টা পূর্ণমান - ১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১। সঠিক উত্তরটি উত্তর পত্রে লিখ: ১x৪০ = ৪০
১) সোয়াইন ফ্লু’র ভাইরাসের নাম কী?
(ক) N1H1 (খ) H1N2
(গ) H1M1 (ঘ) H1N1
২) এডিস মশা সাধারণত কখন কামড়ায়?
(ক) সকালে (খ) বিকালে
(গ) সন্ধ্যার পূর্বে (ঘ) ক ও গ উভয়ই
৩) খাদ্যে বর্তমানে কোন রাসায়নিক দ্রব্য মেশানো হয়?
(ক) ফরমালিন (খ) স্যাকারিন
(গ) ক্যালসিয়াম কারবাইড (ঘ) সবগুলো
৪) আলো কোন পদ্ধতিতে সঞ্চারিত হয়?
(ক) পরিবহন (খ) পরিচলন
(গ) বিকিরণ (ঘ) সঞ্চারণ
৫) তেলের রাসায়নিক শক্তি প্রথমে রূপান্তরিত হয়-
(ক) তাপশক্তিতে (খ) আলোকশক্তিতে
(গ) বিদ্যুশক্তিতে (ঘ) মটরশক্তিতে
৬) হীরা কী দিয়ে তৈরি হয়?
(ক) কপার (খ) সালফার
(গ) কার্বন (ঘ) সালফেট
৭) পরিবর্তনের এজেন্ট বা সংঘটক কী?
(ক) কাজ (খ) ক্ষমতা (গ) শক্তি (ঘ) পদার্থ
৮) সূর্যের আলো ব্যবহার করে গাছপালা, এক্ষেত্রে আলোক শক্তি কীসে রূপান্তরিত হয়?
(ক) যান্ত্রিক শক্তিতে (খ) তার শক্তিতে
(গ) রাসায়নিক শক্তিতে (ঘ) বিদ্যুত্ শক্তিতে
৯) কাঠ বা কয়লা পুড়িয়ে তাপ উত্পন্ন করলে কোন শক্তিকে পরিবর্তন করা হয়?
(ক) তাপ শক্তি (খ) যান্ত্রিক শক্তি
(গ) বিদ্যুত্ শক্তি (ঘ) নিউক্লিয়ার শক্তি
১০) সূর্যের মধ্যে যে শক্তি আছে তা কী ধরনের শক্তি?
(ক) রাসায়নিক শক্তি (খ) যান্ত্রিক শক্তি
(গ) তাপ শক্তি (ঘ) নিউক্লিয়ার শক্তি
১১) বস্তুকে ঠান্ডা বা গরম রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়?
(ক) থার্মোফ্লাক্স (খ) রেফ্রিজারেটর
(গ) ঢাকনা (ঘ) হিটার
১২) নিচের কোনটি জাঙ্কফুড?
(ক) আলুর ভর্তা(খ) রুটি(গ) পটেটো চিপস (ঘ) পরটা
১৩)খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহারের ফলে-
(ক) দাঁত অকার্যকর হয়(খ) বাচ্চারা ভারী দেহধারী হয়
(গ) লিভার ও কিডনি অকার্যকর হয়
(ঘ) শিশুরা শুকিয়ে যায়
১৪)নিচের কোন রাসায়নিক পদার্থ খাদ্যে ভেজাল হিসেবে মেশানো হয়?
(ক) আয়োডিন (খ) ফরমালিন
(গ) ক্যালসিয়াম (ঘ) কার্বোহাইড্রেট
১৫) বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ করা হয় কোনটি?
(ক) শুঁটকি (খ) গুঁড়া দুধ (গ) গম (ঘ) মোরব্বা
১৬) বরফ জমানো ঠান্ডা তাপে মাছ-মাংস কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়?
(ক) ২-৩ মাস (খ) ৫-৬ মাস
(গ) ৭-৮ মাস (ঘ) ১-২ মাস
১৭) জাঙ্কফুডে কোনটির আধিক্য থাকে?
(ক) পানি (খ) কৃত্রিম রং (গ) খাদ্য-আঁশ (ঘ) লবণ
১৮) কৃত্রিম রং ও রাসায়নিক যুক্ত খাদ্য খেলে কোন রোগটি হতে পারে?
(ক) নিউমোনিয়া(খ) জন্ডিস (গ) এ্যাজমা (ঘ) বাতজ্বর
১৯) হাম, বসন্ত ইত্যাদি রোগ কীসের মাধ্যমে ছড়ায়?
(ক) পানি (খ) বায়ু (গ) মশা (ঘ) খাদ্য
২০) কোনটি কামড়ে গোদ রোগ হয়?
(ক) কিউলেক্স (খ) এনোফিলিশ
(গ) এডিস (ঘ) একটিও না
২১) কোন রোগ প্রতিরোধে বিসিজি টিকা দেওয়া হয়?
(ক) বসন্ত (খ) জন্ডিস (গ) ডেংগুু (ঘ) যক্ষ্মা
২২) নিচের কোনটির জন্য সোয়াইন ফ্লু হয়?
(ক) ব্যাকটেরিয়া (খ) ছত্রাক
(গ) ভাইরাস (ঘ) কিউলেক্স মশা
২৩)কারা বাতজ্বরে আক্রান্ত হয় বেশি?
(ক) শিশু (খ) বৃদ্ধ(গ) যুবক (ঘ) মহিলা
২৪)বাতজ্বরের লক্ষণ কোনটি?
(ক) ক্ষুধা কম হওয়া (খ) কাশি হওয়া
(গ) মাথাব্যাথা (ঘ) দেহের ওজন কমা
২৫)নিচের কোন বয়সটিকে বয়ঃসন্ধিকাল বলে?
(ক) ৫-১০ বছর (খ) ৭-১২ বছর
(গ) ১০-১৫ বছর (ঘ) ১০-১৯ বছর
পরবর্তী অংশ আগামীকাল
