আমার প্রিয় বই

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫২
কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তিনি বিদ্রোহী কবি বলেও আমাদের কাছে অতি পরিচিত। আমাদের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে তাঁর অনেক কবিতা ও ছড়া অন্তর্ভুক্ত হয়েছে। আমাদের পাঠ্য বইয়ে তার একটি মজার কবিতা আছে। আমার প্রিয় বইটির নাম ছোটদের নজরুল জীবনী। এটি লিখেছেন কবি মুহম্মদ নূরুল হুদা। বইটি একুশের বই মেলা থেকে আমার মামা কিনে দিয়েছেন। বইটি কাজী নজরুল ইসলামের জীবনের নানা ঘটনা নিয়ে লেখা সহজ-সরল ভাষায় এটি লেখা। আমার মতো ছোট, তাদের কথা মাথায় রেখে এটি লিখেছেন লেখক। বইটির পাতায় পাতায় রয়েছে কাজী নজরুল ইসলামের দুষ্প্রাপ্য অনেকগুলো ছবি। ছবিগুলো দেখলে মন ভরে যায়। কাজী নজরুল ইসলামকে নিয়ে এমন সুন্দর বই এর আগে আমি কখনো পড়িনি। লেখককে অনেক অনেক ধন্যবাদ।