সবুজ ছায়া
শরীফ সাথী
বাংলাদেশের শ্যামল বুকে
কমল গাঁয়ে নূপুর পায়ে
ছন্দ সুখের দোল,
হিমেল ছোঁয়ায় সতেজ প্রাণ
সবুজ ছায়ার কোল।
ফুল ফসলের বৃক্ষরাজি
সারি সারি আপন বাড়ি
পেয়েই তারা ধন্য,
বাংলা গাঁয়ের বাংলা মায়ের
মিষ্টি মায়ার জন্য।
===
যাই
সাদী আফতাব
সদস্য নম্বর: ১১৬৩
নানা-নানির বাড়ি যাই,
মামা মামির ভাত খাই।
দাদা-দাদি বলে না,
কাকা কাকি বলে যা।
===
আকাশ
সাহেদ বিপ্লব
ভোর বেলাতে শুনি কত
হাজার পাখি ডাকে,
মুগ্ধভাবে তাকিয়ে থাকি,
নীল আকাশের বাঁকে।
এমন দেশটি কোথাও আছে
রূপের জালে ঘেরা,
হিজল বনে জোনাক জ্বলে
দেশ আমাদের সেরা।
