কচি-কাঁচার আসরের প্রিয় বন্ধুরা, শুরুতেই সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমি কচি-কাঁচার আসরের একজন সদস্য ও নিয়মিত পাঠক। এখানে সবাই অনেক গল্প, ছড়া, ছবি, কবিতা পাঠায় এবং সেগুলো ছাপানোও হয়। এসব দেখে আমি উত্সাহী হয়ে একটি গল্প পাঠালাম। আশা করি গল্পটি আপনাদের ভাল লাগবে। গল্পটি ছাপানো হলে আমি খুবই খুশি হব। কচি-কাঁচার আসর আমার খুব প্রিয়। এর সম্পর্কে আমি আমার স্কুলের বন্ধুদেরও জানিয়েছি। তারাও কচি-কাঁচার আসরের সদস্য হতে ইচ্ছুক এবং দৈনিক ইত্তেফাক পত্রিকাটি নিয়মিত রাখবে। শীঘ্রই তারা এই আসরের বন্ধু হবে। সবাই ভালো থেকো ও আমার জন্য দোয়া করবে। আমার গল্পটি ছাপানোর অপেক্ষায় রইলাম।
তোমাদের বন্ধু,
হালিমা আফরিন হূদি
ষষ্ঠ শ্রেণি, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ, সিলেট।
