১. পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি?
২. মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, ‘ডিসি’র অর্থ কী?
৩. ইতালির রাজধানী রোমের প্রতিষ্ঠাতা কে?
৪. পৃথিবীর সর্বোচ্চ রাজধানী কোনটি?
৫. ‘ল্যান্ড অব দ্য মিডনাইট সান’-এর রাজধানী কী?
৬. সিঙ্গাপুর নামটি কিসের থেকে এসেছে?
৭. একজন মার্কিন প্রেসিডেন্টের নামে আফ্রিকার একটি রাজধানীর নাম হয়েছে। কী সেটি?
৮. পৃথিবীর সবচাইতে ভারি ঘন্টাটি কোন রাজধানীতে আছে?
৯. কোন কোন রাজধানীতে দুইবার অলিম্পিক গেমের অনুষ্ঠান হয়েছে?
১০. কোন দুটি রাজধানীর প্রায় একই নাম? একটির অনুসরণে আর একটির নাম হয়েছে?
১১. পৃথিবীর বৃহত্তম দূতাবাস কোন রাজধানীতে আছে?
১২. পৃথিবীর বৃহত্তম প্রাসাদ কোন রাজধানী শহরে অবস্থিত?
১৩. সাইপ্রাসের রাজধানী নিকোসিয়া নামটি এসেছে ‘নাইক থেকে’। কে এই নাইক?
১৪. ব্রিটেনের বিখ্যাত এক জেনারেলের নামে কোন দেশের রাজধানীর নামকরণ করা হয়েছে?
১৫. বাংলাদেশের প্রথম রাজধানী কোথায় ছিলো?
উত্তর
১. সিরিয়ার রাজধানী দামাসকাস। খ্রিস্টপূর্ব ২৫০০ বছর থেকে লোকালয় গড়ে উঠেছে এখানে।
২. ডিস্ট্রিক্ট অব কলামবিয়া।
৩. রমুলাস।
৪. তিব্বত চীনের দখলে যাওয়ার আগে ছিলো লাসা। এখন বলিভিয়ার ‘অস্থায়ী’ রাজধানী লা পাজ।
৫. অসলো। নরওয়ে হচ্ছে ‘ল্যান্ড অব দ্য মিডনাইট সান’।
৬. সংস্কৃত ‘সিংহি’ থেকে। ‘পুর’ এর অর্থ নগর।
৭. লাইবেরিয়ার রাজধানী মনরোভি। নামটি এসেছে প্রেসিডেন্ট জেমস মনরোর নাম থেকে।
৮. মস্কোয়। ঘন্টার নাম কলোকল।
৯. লন্ডন ও প্যারিস। তৃতীয় শহর লস অ্যাঞ্জেলিস, কিন্তু এটি জাতীয় রাজধানী নয়।
১০. তিরানা (আলবানিয়া) এবং তেহরান (ইরান)।
১১. চীনের বেইজিং-এ।
১২. ব্রুনির রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে। এটি ব্রুনির সুলতানের প্রাসাদ।
১৩. জয়ের অধিষ্ঠাত্রী গ্রিক দেবী।
১৪. ওয়াটারলুর যুদ্ধে জয়লাভের ঘটনার স্মারক ওয়েলিংটন (নিউজিল্যান্ড)।
১৫. মেহেরপুর জেলার মুজিবনগরে, ১৯৭১।
সংকলন : তুষার আহমেদ পাপ্পু
