কর্ণফুলী পেপার মিলের জিএম আটক

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৭
কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার (এমপিআইসি) ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল ছাত্তার মজুমদারকে প্রায় দুই লাখ টাকা মূল্যের কম্পিউটার কালিসহ হাতেনাতে আটক করেছে শ্রমিক-কর্মচারীরা। কর্ণফুলী পেপার মিলের সিবিএ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জানান, কারখানার অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ভারপ্রাপ্ত জিএম (এমপিআইসি) আবদুল ছাত্তার মজুমদার বিনা টেন্ডারে, ক্রয়নীতি উপেক্ষা করে এক লাখ ৭১ হাজার টাকা মূল্যের কম্পিউটার প্রিন্টারের রিফিল কালি ক্রয় করার নামে ভুয়া বিল বানিয়ে আত্মসাতের পাঁয়তারা করেন। বিষয়টি সোমবার মিলের সিবিএ নেতৃবৃন্দ ও শ্রমিক-কর্মচারীদের নজরে এলে কারখানায় উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজিত শ্রমিক-কর্মচারীরা এক পর্যায়ে তাকে আটক করে।