বিশ্বনাথে যুবদল নেতা নিখোঁজ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৮
৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট আদালতের মুহুরি মিজানুর রহমান চৌধুরী (৩৯)। তিনি উপজেলার উদয়পুর গ্রামের আব্দুল হাই আজাদ চৌধুরীর পুত্র। এ ঘটনায় তার বড় ভাই আকিকুর রহমান চৌধুরী বাদি হয়ে রবিবার বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টায় মিজানের মোবাইলে কল আসে। তখন সে ছাতক থানার গোবিন্দগঞ্জ বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার ব্যবহূত ০১৭১২২৩৯৪৬৮ গ্রামীণ ফোনের এই নাম্বারে ফোন দিলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। পরে সম্ভাব্য সব স্থান খোঁজাখুঁজির পর তার কোন সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়।