রিস্তা টেলিকমের ৮৭টি মোবাইল উদ্ধার হয়নি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৯
দেবীগঞ্জ জমিরউদ্দীন দাখিল মাদ্রাসা মার্কেটে রিস্তা টেলিকম থেকে চুরি যাওয়া ৮৭ টি মোবাইল ও ১২০ টি মেমোরি কার্ড ২ মাসেও উদ্ধার হয়নি। গত ১০ জুলাই রাতে টিনের চালা কেটে রিস্তা টেলিকমের ৮৭টি দামি মোবাইল সেট ও ১২০ টি কার্ড চুরি হয়ে যায়। গত ১১জুলাই ২ জনের নাম উল্লেখ করে দোকান মালিক মোঃ সেলিম কবির দেবীগঞ্জ থানায় মামলা করেন। যার নং ২ তারিখ ১১/০৭/১৩। এঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করে ৩ দিনের রিমান্ড নিলেও তাদেরকে জিজ্ঞাসাবাদ না করেই আদালতে পাঠায়। এরপর ১৯ জুলাই পুলিশ সুপারের নির্দেশে মামলাটি পঞ্চগড় ডিবিতে হস্তান্তর হয়। ডিবি মোবাইলের আই,এম,আই,ই নম্বরগুলো ইনটেরিম মোবাইল মনিটরিং সেল ঢাকায় পাঠায়। ঢাকা থেকে সি,ডি,আর পার্টিকুলার তালিকা পঞ্চগড় ডিবিতে পাঠানো হয়েছে। এরপরও কোন অগ্রগতি না হওয়ায় ডিবি পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। এদিকে আটক ৩ জন জামিনে বেরিয়ে এসেছেন। প্রযুক্তিগত সকল সুবিধা থাকা সত্বেও চুরি যাওয়া মোবাইল উদ্ধার না হওয়ায় মোবাইল ব্যবসায়ীদের হতাশায় ফেলেছে।