৪২তম স্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন সিলেট বিভাগীয় ফুটবলে বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা চ্যাম্পিয়ন হওয়ায় গত রবিবার উপজেলা সদরে বিরাট আনন্দ মিছিল বের হয়। এতে স্কুলটির ছাত্রী, শিক্ষক, ম্যানেজিং কমিটিসহ সর্বস্তরের ক্রীড়ামোদিরা অংশ নেয়। বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় গত শনিবার সিলেট পুলিশ লাইন হাইস্কুল মাঠে বিভাগীয় ফাইনালে ডা. ইলিয়াছ একাডেমী বানিয়াচং, প্রমিলা একাদশকে ১-০ গোলে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে। দলটি পরবর্তীতে চট্টগ্রামে এই বিভাগের প্রতিনিধিত্ব করবে। সিলেটের চ্যাম্পিয়ন দলটির কৃতিত্বে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কুদ্দুছ, প্রধান শিক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, প্রেসক্লাব কোষাধ্যক্ষ আশরাফ পারভেজসহ বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও এ ধারাকে অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
