মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৪
শিবচরের পদ্মায় বিপদসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় শিবচরের কাওড়াকান্দি থেকে মাওয়া রুটে ফেরি চলাচল দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এস এম আশিকুজ্জামান জানান, মঙ্গলবার সকাল থেকে পদ্মার পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে পদ্মায় তীব্র স্রোত ও পানি বৃদ্ধির কারণে কাওরাকান্দি-মাওয়া নৌরুটে ফেরি চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। যে কারণে ফেরি নোঙ্গর করতে অপেক্ষাকৃত ১ ঘণ্টার বেশি সময় লাগছে।