সিংড়ায় দুই দল কলেজ শিক্ষকের মধ্যে সংঘর্ষ আহত ১০

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৪
নাটোরের সিংড়ায় টেকনিক্যাল বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজের ম্যানেজিং কমিটি ও শিক্ষক কর্মচারীদের সাধারণ সভায় সংঘর্ষে প্রায় ১০ জন শিক্ষক আহত হয়েছেন। অধ্যক্ষের অনুসারী ও বিপক্ষের শিক্ষকরা মঙ্গলবার সকালে এই সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী অফিসার ১৪৪ ধারা জারি করেন। পরে এলাকাবাসীর বিক্ষোভ ও চাপের মুখে পুলিশ অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক রকি, প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদসহ ১২ জনকে আটক করে থানা হেফাজতে নেয়। জানা গেছে, সভায় কয়েকজন শিক্ষক অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরলে প্রথমে উত্তেজনা ও পরে সংঘর্ষের সূত্রপাত হয়। এ বিষয়ে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউএনও সাইফুর রহমান খান বলেন, বর্তমান পরিস্থিতি শান্ত। বিষয়গুলো তদন্ত করা হবে।