রংপুরে শিবির নেতা গ্রেফতার, জেহাদী বই উদ্ধার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৪
রংপুরে নাশকতার প্রস্তুতিকালে ছাত্র শিবির কারমাইকেল কলেজ শাখার সহ-সভাপতি মনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে মহানগরীর কলেজপাড়া এলাকার কনফিডেন্স ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সেখান থেকে ১০ বস্তা জেহাদী বই, ৩ বস্তা পাথর ও ১শ’ লাঠিসোটা উদ্ধার করা হয়। কোতয়ালী থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নগরীতে নাশকতার জন্য প্রস্তুতি নেয়ার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঐ ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এদিকে গত সোমবার কলেজ ক্যাম্পাস থেকে শিবিরের কলেজপাড়ার সেক্রেটারি মনোয়ারুল ইসলামকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশ জানায়, তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল।