বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোন ধরনের সহিংসতা ও সংঘাতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র। দেশটি এ ধরনের সহিংসতার নিন্দা জানায়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে গত সোমবার এক প্রশ্নের জবাবে উপ মুখপাত্র মারি হার্ফ এ কথা বলেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের অগ্রযাত্রার জন্য এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, দুই রাজনৈতিক দলকে সংলাপের আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী জন কেরির চিঠি, সংখ্যালঘুদের উপর হামলার হুমকি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের উপর প্রশ্ন করা হয়। তবে এসব বিষয়ে বিস্তারিত তথ্য না থাকায় হার্ফ সব বিষয়ে জবাব দেননি।
