একশ চিকিত্সক নেবে ইরাক

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৫
ইরাক বাংলাদেশ থেকে একশ অ্যানেস্থেটিস্ট চিকিত্সক নিবে। দেশটির স্বাস্থ্য বিষয়ক উপমন্ত্রী ড. খামিস হুসেইন আল সাদ এ ব্যাপারে আগ্রহী বাংলাদেশি চিকিত্সকদের সাক্ষাত্কার টেকনিক্যাল টিমসহ আগামী ১৬ সেপ্টেম্বর ঢাকায় আসবেন। ইতিমধ্যে ইরাক সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশ থেকে অ্যানেস্থেটিস্ট চিকিত্সক রিক্রুট করতে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত রিক্রুটিং এজেন্সি কন্টিন্টোল গ্রুপ (বিডি) কে ডিমান্ড লেটার ইস্যু করেছে।-প্রেস বিজ্ঞপ্তি