পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে নতুন বিমান ঘাঁটি স্থাপনের অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। প্রায় দেড় হাজার কোটি রুপির এই প্রকল্প শেষ হলে সেখান থেকে বিমান, হেলিকপ্টার এবং ড্রোনের মতো আকাশযান পরিচালনা করা যাবে। ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক হিন্দুস্থান টাইমস এ খবর দিয়েছে।
জানা গেছে, প্রস্তাবিত এ বিমান ঘাঁটি ভারতের এ যাবত্কালের যে কোন বিমান ঘাঁটি থেকে বড়। ইতিমধ্যে সেখানকার জমি অধিগ্রহণের জন্য প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী গৌতম দেবের সঙ্গে সেনাবাহিনী আলোচনা করেছে। জমি অধিগ্রহণ প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে মমতা ব্যানার্জী গৌতম দেবকে নির্দেশ দিয়ে বলেছেন, এ প্রকল্প বাস্তবায়ন করার সময় অন্তত:১০ হাজার লোকের কর্মসংস্থান হবে।
