আগামী সংসদ নির্বাচনে ১৮ দলীয় জোটের প্রার্থী হিসেবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সিলেট-১ আসন থেকে চায় দলের একাংশের নেতাকর্মীরা।
গতকাল মঙ্গলবার সিলেট নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ আসন থেকে তারেক রহমানকে প্রার্থী হওয়ার দাবি জানানো হয়েছে। তারেক রহমানকে প্রার্থী করতে শীঘ্রই তারেক রহমান প্রার্থিতা প্রত্যাশী সমন্বয় পরিষদ সিলেট-১ গঠন করা হবে বলেও জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি সালেহ আহমদ খসরু, শাবি শিক্ষক অধ্যাপক সাজেদুল করিম প্রমুখ। এছাড়াও বিপুল সংখ্যক ছাত্রদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
