আশুলিয়ায় যুবলীগ নেতার বাড়িতে গৃহবধূকে হত্যা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৬
আশুলিয়ায় যুবলীগ নেতার বাড়িতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের নাম ফারজানা আক্তার। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ ফারজানার মৃতদেহ আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে উদ্ধার করেছে। ফারজানার স্বামী উত্তম পলাতক রয়েছে। এলাকাবাসী জানায়, আশুলিয়া যুবলীগ নেতা মুনসুর মাতবরের বাড়িতে ফারজানা পরিবার নিয়ে বসবাস করতো।