কুমিল্লায় শিশু ধর্ষণের ঘটনায় এবার ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুড়িচং উপজেলার মনিপুর এলাকায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এর আগে গত ৪ মে জেলার হোমনায় ৯ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী, ২৭ এপ্রিল চৌদ্দগ্রাম উপজেলার দশবাহ গ্রামে ৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রী ও ১৫ এপ্রিল বুড়িচংয়ে চতুর্থ শ্রেণির এক শিশু ছাত্রী ধর্ষণের শিকার হয়।
জানা যায়, বুড়িচং উপজেলার মনিপুর গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল রংপুরের এক ভ্যানচালক। বৃহস্পতিবার সকালে প্রতিবেশী মৃত আব্দুল আজিজের ছেলে কবির হোসেন ঘরে ঢুকে তার ৯ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনা জানাজানি হলে গ্রামবাসী কবিরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়।
