বইয়ের পাতায় তাকালে ‘সম্পর্ক’ শব্দটি হয়তো অনেক স্থানে দেখা যায়। কিন্তু এই শব্দটির আছে অদৃশ্য এক শক্তি। এই শক্তিই পিতাকে তার সন্তানের প্রতি ভালবাসা সৃষ্টি করে। কিন্তু জনপ্রতি এর মাত্রাটা ভিন্ন। আর এই ভিন্নতা যে কতটুকু হতে পারে তা জানালেন কানাডার এক সঙ্গীত শিল্পী। সন্তান হওয়ার আনন্দে যে নাকি নয় রাত ঘুমাননি! তিনবার গ্রামি অ্যাওয়ার্ড জয়ী কানাডার বিখ্যাত সঙ্গীত শিল্পী মাইকেল বাবল। গত মাসে তার সন্তান ‘নোয়াহ’ পৃথিবীর আলোয় আবির্ভূত হয়। আসার আগেই হয়তো সে বাবার মায়ার বন্ধনে জড়িয়ে যায়। বাবল জানান, ‘সন্তান জন্মলাভ করবে এই আনন্দে আমার নয় রাত ঘুম হয়নি। সারাক্ষণ ভেবেছি, কখন তাকে দেখতে পাবো। কখন সন্তানের ছোঁয়ায় আমার খালি বুকটা ভরে দিতে পারবো। সন্তানের আগমণের বার্তা বাসায় থেকে পাওয়ার জন্য তিনি সঙ্গীতের একটি অনুষ্ঠানও বাদ দিয়েছেন বলে জানান’। তার সেই ভালবাসার আশা সফলও হলো। গতকাল এক অনুষ্ঠানে বাবল তার বন্ধুদের এসব কথা জানান। আর বন্ধুরা তার নাম দিল ‘বেবি বাবল’! সন্তানের প্রতি তার এই ভালবাসার জন্য বন্ধুরা বাবা বাবলকে দামী একটা উপহারও দিল! হায়রে মায়ার বাধন! -এবিসি নিউজ
