ভালই গল্প ফেঁদেছিলেন ম্যাকডোনাল্ডের ম্যানেজার। ডাকাতির মিথ্যা গল্প টাকা আত্মসাতের চেষ্টা করেছিলেন! পুলিশকেও বিষয়টি জানান তিনি। এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের হেবার নামের এক শহরে।
পুলিশ জানায়, ম্যাক-ডোনাল্ড রেস্টুরেন্টের ম্যানেজার (৩৪) তাদের ফোন করেন। তিনি আমাদের জানান, রেস্টুরেন্টের টাকা ব্যাংকে জমা দিতে গেলে পথিমধ্যে তিন থেকে চারজন ডাকাত তার গতিরোধ করে এবং তার কাছে থাকা চার হাজার মার্কিন ডলার নিয়ে যায়। এদের মধ্যে একজন নারীও ছিলেন। পুলিশ ঘটনার তদন্ত করে। জড়িতদের গ্রেফতারও করে। কিন্তু পুলিশের অধিকতর তদন্তে জানা যায়, পুরো ঘটনাটাই সাজানো ছিল! -ইউপিআই
