ছিনতাইয়ের শিকার যুবক ১৪শ’ কিমি হেঁটে বাড়ি গেলেন!

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৭
ছেলে কখন আসবে এই ভেবে বৃদ্ধ মা সারাক্ষণ কান্নাকাটি করছেন। বউ কাঁদছেন নীরবে এবং ছেলে- মেয়েরা যখন বাবার জন্য চিত্কার করে কাঁদছে তখন তাদের সেই বাবা রাস্তায় হাঁটছেন! ছিনতাইয়ের কবলে পড়ার পর ১৪শ’ কিলোমিটার হাঁটার অভিজ্ঞতা হয়েছে জাপানের এক নাগরিকের! জাপানের সিন্দাইয়ের এক নাগরিক (২৫) গত ২৩ আগষ্ট একটি প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি ছাড়েন। পরদিন বিমানে ফ্লাইটে তার বাড়ি আসার কথা। সবাই বিমানে উঠলেও তিনি ফ্লাইট ধরতে পারেননি। অর্থও বেশি সঙ্গে নেই। সঙ্গে ছিল একটা মোবাইল ফোন। ফ্লাইট মিস করার পর তিনি হাঁটতে থাকেন। কিন্তু বিপদ তাকে ছাড়েনি। দুইজন ছিনতাইকারী তার মোবাইল এবং অর্থ নিয়ে যায়। তবে তার জুতার ভেতর বিশ মার্কিন ডলার লুকানো ছিল। এই অর্থ দিয়ে তিনি বাড়িতে ফোন না করে ক্ষুধার জ্বালা মেটাতে খাবার কেনেন। এরপর হাঁটতে থাকেন। এভাবে এগার দিন হাঁটার পর অবশেষে বাড়ি ফেরেন! -ইউপিআই