আসুস নোটবুক ও ট্যাবলেট পিসিতে বিশেষ অফার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৩
আসুসের বাংলাদেশের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড আসুস নোটবুক এবং ট্যাবলেট পিসিতে ‘আসুস ইনক্রেডিবল গিফট’ শীর্ষক অফারের ঘোষণা দিয়েছে। ‘আনন্দ এবার সবার, আসুস কিনলেই উপহার’ স্লোগান নিয়ে ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অফারে আসুস নোটবুক বা ট্যাবলেট পিসির সাথে থাকছে স্ক্র্যাচ কার্ড, যাতে উপহার হিসেবে আছে আসুস ফোনপ্যাড, মোবাইল ফোন, হেডফোন, স্পিকার, টেবিল ঘড়ি প্রভৃতি। অফারটি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী গ্লোবাল ব্র্যান্ডের শাখা এবং ডিলার প্রতিষ্ঠানগুলোতে কার্যকর থাকবে।