থাই চেম্বারের সভাপতি নির্বাচিত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২০:২৬
বাংলাদেশ থাই চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবম বার্ষিক সাধারণ সভায় সাজ্জাতুজ জুম্মা ২০১৩- ১৪ এবং ২০১৪-১৫ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ শাহজাহান খান, সিনিয়র সহ-সভাপতি ও মোহাম্মদ আলী সহ-সভাপতি, আবু রুশদ তারেক পরিচালক প্রশাসন এবং মোঃ এনায়েত হোসেন পরিচালক অর্থ নির্বাচিত হন। চেম্বারের নব নির্বাচিত অন্যান্য পরিচালকবৃন্দ হলেন জাফর ওসমান, আসিফ ইব্রাহিম, সালাহউদ্দিন আব্দুল্লাহ, এম আর এ তাহা, মফিজ এ ভুঁইয়া, চার্লস সি আর পাত্র, মন্টচাই মুজিকাবাড, শাহজাদা হামিদ, এম সালেম সুলাইমান এবং মুনীর হোসেন। - প্রেস বিজ্ঞপ্তি