শীর্ষ তালেবান নেতাকে মুক্তি দিবে পাকিস্তান

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৩
আফগানিস্তানের শান্তি প্রচেষ্টাকে এগিয়ে নিতে আফগান তালেবানের সাবেক দ্বিতীয় শীর্ষ নেতা মোল্লা আব্দুল ঘানি বারাদারকে মুক্তি দিতে যাচ্ছে পাকিস্তান। তবে তাকে আফগান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে না। মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ এ কথা জানিয়েছেন বলে দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে। ১৯৯৪ সালে তালেবান আন্দোলন প্রতিষ্ঠাকারী চার নেতার অন্যতম বারাদার। তালেবান প্রধান মোল্লা মোহম্মদ ওমরের ঘনিষ্ঠ সহযোগী এবং সবচেয়ে বিশ্বস্ত কমান্ডার হিসেবে বিবেচনা করা হয় তাকে। ২০১০ সালে আইএসআই ও সিআইএর এক যৌথ অভিযানে পাকিস্তানের বন্দরনগরী করাচি থেকে বারাদারকে গ্রেপ্তার করা হয়েছিল।