মেক্সিকোয় ভূমিধসে ১৩ জনের মৃত্যু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৩
মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ভারাক্রুজ রাজ্যে পাহাড় ধসের ঘটনায় কমপক্ষে ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে তিনটি শিশু রয়েছে। প্রবল বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে। মঙ্গলবার সরকারি কর্মকর্তারা একথা জানান।