আমাদের মতো দেশে হাজার হাজার চাকরিপ্রার্থীদের বিপরীতে চাকরির সুযোগ অনেক কম। তাই আত্মকর্মসংস্থানের উপযোগী শিক্ষা কার্যক্রম আমাদের জন্য অনেক বেশি উপযোগী। বর্তমান সময়ের পেক্ষিতে তথ্যপ্রযুক্তি বিষয়ক কোর্সগুলো আরও বেশি উপযোগী হিসেবে গণ্য হচ্ছে। তথ্যপ্রযুক্তির এরকম নানা বিষয়েই প্রশিক্ষণ প্রদান করছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি)। আগের বছরগুলোর ধারাবাহিকতায় এবারেও এক বছর মেয়াদি বিভিন্ন প্রফেশনাল ডিপ্লোমা কোর্সে সেপ্টেম্বর ’১৩ সেশনে ৪৩তম ব্যাচে সীমিতসংখ্যক আসনে ভর্তি শুরু হয়েছে। এসব কোর্সের মধ্যে রয়েছে হার্ডওয়্যার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, ওয়েব অ্যান্ড ই-কমার্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিজ্যুয়াল এফ/এক্স। ৪টি সেশনে (মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর) এবং ৩টি শিফটে (সকাল/ বিকাল/ সান্ধ্যকালীন) এই ডিপ্লোমা প্রোগ্রামসমূহে ভর্তি নেওয়া হয়। ৯১৩৪৬৯৫, ০১৭১৩৪৯৩২৬৭ নম্বরে ফোন করে এসব ডিপ্লোমা কোর্সে ভর্তিসহ অন্যান্য তথ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাবে।
সময়ের সাথে সাথে তথ্যপ্রযুক্তির ব্যবহার ছড়িয়ে পড়ছে সর্বত্র। ভালো ক্যারিয়ার গড়ে তুলতেও তাই আইটির দিকে ঝুঁকে পড়েছে তরুণ প্রজন্ম। হার্ডওয়্যার মেইনটেন্যান্স, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, সিসিএনপি, উইন্ডোজ সার্ভার এইট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটাবেজ ম্যানেজমেন্ট, জুমলা/ওয়ার্ডপ্রেস, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, আউটসোর্সিং প্রভৃতি বিশেষায়িত বিষয়ে এখন অনেক দক্ষ জনবল প্রয়োজন, যার ঘাটতি রয়েছে আমাদের দেশে। এই ঘাটতি পূরণের জন্য ডিআইআইটি কাজ করে যাচ্ছে তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে।
ডিআইআইটি’র কোর্সগুলোতে ব্যবহারিক ক্লাসে বেশি গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া বাধ্যতামূলক রিয়েল লাইফ প্রজেক্ট ওয়ার্ক ও ১-৩ মাসের ইন্টার্নি, প্রশিক্ষকদের সার্বক্ষণিক ও সার্বিক তত্ত্বাবধান, কঠোর মান নিয়ন্ত্রণ প্রভৃতি বৈশিষ্ট্য ডিআইআইটিকে অনন্য করে তুলেছে। রয়েছে স্কলারশিপের সুবিধাও।
যোগাযোগ :৬৪/৬, লেকসার্কাস, পান্থপথ, কলাবাগান, ঢাকা।
