প্রশ্ন :আমি এ বছরে রাজশাহী বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছি। আমি এরপর আর বিজ্ঞানের কোনো বিষয়ে পড়তে চাই না। আমি বাণিজ্য বিভাগের কোনো বিষয়ে ভর্তি হলে কি সমস্যা হবে? আমার বাণিজ্য বিষয় সম্পর্কে আগের কোনো পড়ালেখা নেই। আমি কি বিষয়গুলো বুঝতে পারব?
মো. জুয়েল আরমান
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
বিজ্ঞান বিভাগ থেকে পড়ালেখা করে বাণিজ্য বিভাগে পড়ালেখা করতে চাইলে কোনো সমস্যা নেই। বাণিজ্য বিভাগে বিভিন্ন বিষয়ে পড়তে চাইলে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েও আবেদন করা যায় এবং ভর্তি হওয়া যায়। তাই এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা? ক্যারিয়ার সংক্রান্ত যেকোনো প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা :বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : [email protected]
