মাদক ও বখাটেদের উপদ্রব

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪০
ঢাকা শহরের মালিবাগ মোড় তথা রাজারবাগ পুলিশ লাইন সংলগ্ন এলাকার অলিগতিতে মাদকদ্রব্য বিক্রি হয়। মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় উঠতি বয়সীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকেরা মাদকাসক্ত হচ্ছে। তাছাড়া মালিবাগ মোড়ের পশ্চিম পাশের ফুটপাত দিয়ে হাঁটাচলা করা যায় না। ফুটপাতের চায়ের দোকান, হোটেল ও ফ্লাক্সিলোডের দোকানের পাশে বখাটেরা অবস্থান করে। তারা মেয়ে ও মহিলাদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করে থাকে। এদের দৌরাত্ম্য দিন দিন বেড়ে যাচ্ছে। মাদক ও বখাটেদের কারণে সামাজিক অবক্ষয় হচ্ছে। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আবুল কালাম, শান্তিবাগ, ঢাকা ১২১৭