কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক ও পপুলার গ্রুপের চেয়ারম্যান রেজাউল করিমকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। জানা যায়, কুমিল্লা ডিবি পুলিশ রেজাউল করিমকে মঙ্গলবার বিকালে কুমিল্লা মহানগরীর ঠাকুরপাড়া এলাকার বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
