প্রবাসীর বাড়িতে ডাকাতির পর গৃহকর্তাকে অপহরণ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২২:০০
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার শিবনগর গ্রামে বুধবার ভোরে ডাকাতির পর দুর্বৃত্তরা বাড়ির মালিক মাছ ব্যবসায়ী রানা শেখকে এক কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করে। রানা শেখের দুই ভাই হারুন ও বাপ্পি ইটালী প্রবাসি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন জানান, ভোর ৪টার দিকে ৭/৮ জনের একদল ডাকাত শিবনগর গ্রামের রানা শেখের ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরপর তারা বাড়িতে ব্যাপক লুটপাট চালিয়ে নগদ টাকা, সোনার গহনাসহ মূল্যবান জিনিসসহ ব্যবসায়ী রানা শেখকে অপহরণ করে নিয়ে যায়। রানার স্ত্রী মাহফুজা আক্তার জানান, অহপরণ করে নিয়ে যাওয়ার পর দুর্বৃত্তরা মোবাইল ফোনে এক কোটি টাকার মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তার স্বামীকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন জানান, অপহূত রানা শেখকে উদ্ধারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।