চুরির অপবাদ সইতে না পেরে আত্মহত্যা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২২:০০
চুরির মিথ্যে অপবাদ সইতে না পেরে রিপন গাইন নামের এক দিনমজুর যুবক বিষপান করে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপার গ্রামে। জানা গেছে, গত ১৫ দিন পূর্বে ওই গ্রামের তিলক চন্দ্র গাইনের পুত্র রিপন গাইন (২০) উপজেলার বাহাদুরপুর হাট থেকে ৩ হাজার ৫০ টাকায় একটি নৌকা ক্রয় করেন। সোমবার পার্শ্ববর্তী বাড়ির সুশীল মুন্সি ওই নৌকাটি তার চুরি হয়ে যাওয়া নৌকা বলে দাবি করেন। এনিয়ে আগামী শুক্রবার এলাকায় সালিশ বৈঠকের আয়োজন করেন সুশীল। এরইমধ্যে সোমবার রাতে রিপনের বড় ভাই বিভাষ গাইন স্থানীয় বাজারে গেলে সুশীল ও তার লোকজন তাকে ও তার ভাইকে নৌকা চোর বলে গালিগালাজ করে। বিভাষ বিষয়টি তার ভাই রিপনকে জানায়। চোর বলে অপবাদ দেয়ার অপমান সইতে না পেরে রিপন ওইদিন রাতেই পরিবারের সবার অজান্তে বিষপান করেন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার সকালে রিপন মারা যায়।