ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আওয়ামী লীগ কার্যালয়ে গত ১০ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। যুবলীগ সভাপতি আবু শাহীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ নাসিম (পাভেল)।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারমান ও আ’লীগ সভাপতি সাইদুল হক, মহিলা লীগ সভানেত্রী ও ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান লিটা, আ’লীগ সম্পাদক আব্দুল কাদের ও জেলা যুবলীগ সভাপতি অরুণাংশ দত্ত টিটো। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগ সম্পাদক আব্দুল মজিদ আপেল।
এছাড়াও সভায় উপজেলা, ইউনিয়ন ও পৌর পর্যায়ের আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন যুবলীগ সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নেকমরদ ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন স্বপন, হোসেনগাঁও ইউনিয়ন যুবলীগ সভাপতি দবিরুল ইসলাম, যুবলীগ নেতা সসীম উদ্দিন, সবুর আলী, রেজাউল করিম, আব্দুর রশিদ, তোফাজ্জল হোসেন ও যুবলীগ সম্পাদক আলমগীর সরকার।
