সৈয়দপুর রেলওয়ে মাঠটি দীর্ঘদিনেও সংস্কার না করায় খেলাধূলার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে মাঠে কোন খেলা কিংবা ঈদের জামাতও অনুষ্ঠিত হচ্ছে না। উত্তরের বাণিজ্য কেন্দ্র সৈয়দপুরের মাঠটিতে রেলওয়ের ও জেলা পর্যায়ের বিভিন্ন খেলা অনুষ্ঠিত হতো। কিন্তু দীর্ঘদিনেও মাঠটি সংস্কার না করায় বর্তমানে খেলার অনুপযোগী হয়ে পড়েছে। রেলওয়ের একাধিক খেলোয়াড় জানান, বর্তমান বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) আমলে তেমন কোন উল্লেখযোগ্য টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি। সামান্য বৃষ্টিতে মাঠটিতে পানি জমে। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
