লোহাগড়া আদর্শ কলেজ জাতীয়করণের (সরকারি) খবরে অভিভাবক সমাবেশে উল্লাস প্রকাশ ও রং মেখে পটকা ফুটিয়ে শিক্ষার্থীরা আনন্দ র্যালি করেছে। কলেজটি সরকারিকরণের উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন। সেই সঙ্গে লোহাগড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কলেজ সরকারিকরণের বিষয়ে গত মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে আয়োজিত অভিভাবক সমাবেশে উল্লাস প্রকাশ করেছে আগত অভিভাবকরা। আর শিক্ষার্থীরা রঙ মেখে ও পটকা ফুটিয়ে ক্যাম্পাস থেকে আনন্দ র্যালি বের করে গোটা শহর প্রদক্ষিণ করে। দুপুরে কলেজের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসান আলী দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এসকে আবু বাকের, সৈয়দ মশিয়ার রহমান, মোঃ বদরুদ্দৌজা প্রমুখ। মানসম্মত শিক্ষা নিয়ে এখান থেকে পাস করে শিক্ষার্থীরা প্রতিবছর দেশের খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে ভর্তি হয়ে থাকে।
