ফুলবাড়িতে আদিবাসীদের শিক্ষা সহায়তার দাবিতে র্যালী
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের ফুলবাড়িতে আদিবাসীদের জন্য শিক্ষা সহায়তার দাবিতে মঙ্গলবার র্যালি করেছে আদিবাসীরা। বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশ-এর সহযোগিতায় এবং আলোঘরের উদ্যোগে উপজেলার আদিবাসীরা এই র্যালি বের করে।
গফরগাঁওয়ে অবৈধ বিদ্যুত্ সংযোগে ৩৩টি মামলা
গফরগাঁও সংবাদদাতা \ গফরগাঁও বিদ্যুত্ বিতরণ ও বিক্রয় বিভাগের আওতাভুক্ত ত্রিশাল উপজেলার চরবাগাবাড়িয়া, ধলা এবং গফরগাঁও উপজেলার গন্ডগ্রাম ও হাটুরিয়া গ্রামে অবৈধ বিদ্যুত্ নেয়ার অপরাধে ৩৩ জনের নামে মামলা হয়েছে। সোমবার বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম হুমায়ুন কবিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে এই মামলাগুলো দায়ের করা হয়।
সাতকানিয়া মরহুম আলহাজ্ব শাহ্ আব্দুল জব্বার (রহ.) স্মৃতি বৃত্তি অনুষ্ঠান
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ আগামীকাল শুক্রবার চট্টগ্রামের সাতকানিয়ায় উত্তরা রামপুরায় ব্ায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে শাহ্ আব্দুল জব্বার (রহ.) স্মৃতি বৃত্তি ও সংবর্ধনা এবং বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন বাহরুল উলুম শাহ সুফি আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দীন (মা.জি.আ.) পীর সাহেব।
দামুড়হুদায় ৩ বাড়িতে ডাকাতি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাঝপাড়া এলাকায় ৩ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সেটসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে কার্পাসডাঙ্গা মাঝপাড়া এলাকার জয়নালের ছেলে পরিবহন ব্যবসায়ী সোবহান, শরিফুল ও রফিকুলের বাড়িতে ১০/১২ জন সশস্ত্র ডাকাত দল হানা দেয়।
নোয়াখালীতে জেএসডি’র মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি\ ক্ষমতা বিকেন্দ্রীয়করণের লক্ষ্যে দেশে ৯টি প্রদেশ বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি নোয়াখালী শাখা। মঙ্গলবার নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল রেব করে। মিছিল শেষে জেলা শহর মাইজদীর টাউন হলের মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করে।
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভিসির মতবিনিময়
ময়মনসিংহ প্রতিনিধি ও ত্রিশাল সংবাদদাতা\ ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসির সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.মোহীত উল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড.আবুল বাশার, ভারপ্রাপ্ত রেজিষ্টার কৃষিবিদ হুমায়ুন কবীর, প্রক্টর ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ড.মাহবুব হোসেন, সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.মুশাররাত শবনম, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম, কর্মকর্তা পরিষদের সভাপতি কাজী মাহাবুব এলাহী চৌধুরী, ভিসির একান্ত সচিব আব্দুল হালিম প্রমুখ।
কালিয়াকৈরে ছাত্রীর ছবি তোলায় হেলপারকে গণধোলাই
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা\ গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক বাসষ্ট্যান্ডে কলেজ ছাত্রীর ছবি তোলার অপরাধে মোঃ জাহাঙ্গীর আলম (২৫) নামে এক যাত্রীবাহী লেগুনার হেলপারকে গণধোলাই দেয়া হয়েছে। হেলপার মোঃ জাহাঙ্গির আলম উপজেলার বহেরাতলী গ্রামের মৃত আন্নেছ মিয়ার ছেলে। মঙ্গলবার কয়েকজন ছাত্রী একটি যাত্রীবাহী লেগুনা করে কলেজে যাওয়ার সময় ওই লেগুনার হেলপার মোঃ জাহাঙ্গীর আলম মোবাইল ফোন দিয়ে ওই ছাত্রীদের ছবি তোলে।
রামুতে সূর্যের হাসি ক্লিনিকের মানচিত্র অংকন
রামু (কক্সবাজার) সংবাদদাতা\ কক্সবাজারের রামুতে সূর্যের হাসি ক্লিনিকের উদ্যোগে মঙ্গলবার রামু সীমা বিহার মিলনায়তনে জনসমাজের অংশগ্রহণমূলক সামাজিক মানচিত্র অংকন সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত শতাধিক নারী পুরুষের মাঝে মানচিত্র অংকনের উদ্দেশ্য ও ক্লিনিকের সেবাসমূহ তুলে ধরে বক্তব্য দেন রামু সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার খন্দকার দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার সুবীর বড়ুয়া বুলু প্রমুখ।
আদিতমারীতে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা\ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ৪৮ লাখ টাকা ব্যয়ে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য লালমনিরহাটের আদিতমারীতে কৃষক প্রশিক্ষণ কেন্দে র ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার এ প্রশিক্ষণ কেন্দে র ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল হক। এ সময় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও রেজাউল আলম সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রাব্বী প্রমুখ।
মীর্জাগঞ্জে নৌযানের ডাটাবেজ নিয়ে সেমিনার
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা\ গতকাল বুধবার মীর্জাগঞ্জ উপজেলা পর্যায় স্থানীয় অফিসার্স ক্লাবে নৌ পরিবহন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত নৌ-পথে চলাচলকারী ছোট নৌ-যানের ডাটাবেজ তৈরি, ব্যবস্থাপনা পদ্ধতি প্রণয়ন ও উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। ইউএনও মোঃ জয়নুল আবেদীনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কর্মসূচি পরিচালক ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ভোলা নাথ দে। এতে বক্তব্য রাখেন প্রধান কনসালটেন্ট এ,বি,এম সিদ্দিকুর রহমান, মীর্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান গাজী আতাহার উদ্দীন আহম্মেদ প্রমুখ।
রামপালে বিদ্যুেকন্দ্রের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি\ বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুত্ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। মঙ্গলবার পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গীতে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ধারে তারা এই কর্মসূচি পালন করে। পরে প্রতিবাদ সমাবেশে বাসদ পঞ্চগড় জেলা সমন্বয়ক অধ্যাপক তরিকুল আলম, নারী মুক্তি কেন্দ্রের আহবায়ক ফারজিনা বেগম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা সুকুমার রায় সৌরভ, মো. শাহজাহান প্রমুখ বক্তব্য রাখেন।
সিংড়ায় বিএনপি নেতা বহিষ্কার
সিংড়া (নাটোর) সংবাদদাতা\ নাটোর সিংড়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বজলার রহমান বাচ্চুকে দলের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। সোমবার থানা বিএনপি নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতি ক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়। থানা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড: আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুলতানপুরে বিনামূল্যে চক্ষু চিকিত্সা শিবির
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা\ কুমিল্লা চান্দিনা ও দেবিদ্বার উপজেলাবাসীর চোখের চিকিত্সার জন্য দেবিদ্বার উপজেলার সুলতানপুরে বিনামূল্যে চক্ষু চিকিত্সা শিবির অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিত্সা শিবির আয়োজন করেন সুলতানপুর গ্রামের মরহুম জয়নাল মুহুরীর ছেলে অস্টেলিয়া প্রবাসী ইঞ্জিনিয়ার খোরশেদ আলম সরকার।
ঝালকাঠিতে বিএনপির প্রতিনিধি সম্মেলন
ঝালকাঠি প্রতিনিধি\ ঝালকাঠিতে বিএনপির প্রতিনিধি সম্মেলন গত মঙ্গলবার ঝালকাঠি শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়। সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরের সভাপতিত্বে আয়োজিত এ প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ ীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার এমপি। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও ঝালকাঠি ২ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মিঞা আহমেদ কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
নান্দাইলে স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশনের নির্বাচন
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত মঙ্গলবার বিকেলে ‘বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন’ নান্দাইল শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সহকারী স্বাস্থ্য পরিদর্শক খোকন চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক পদে স্বাস্থ্য সহকারী মোঃ আমিনুল ইসলাম (টিপু) নির্বাচিত হন।
মেলান্দহে নারী নীতি শীর্ষক সংলাপ
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা\ জামালপুরের মেলান্দহে নারীর অগ্রযাত্রা-ধর্মীয় মূল্যবোধ ও আচার-অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধা নয় বরং পরিপূরক শীর্ষক অন্তরঙ্গ সংলাপ গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক দেলওয়ার হায়দার এতে অনুষ্ঠান সঞ্চালনা করেন। সংলাপে জেলা-উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, কবি-সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, নারী নেত্রী, বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দের সরাসরি প্রশ্নের জবাব দেন।
রাজবাড়ী বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
রাজবাড়ী প্রতিনিধি\ গত মঙ্গলবার বিকালে রাজবাড়ী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮০ জন কৃতী ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার রেজাউল হক প্রমুখ।
উলিপুর হাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা\ কুড়িগ্রামের উলিপুর উপজেলা সদরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীনুর আলম এর নেতৃত্বে আকস্মিকভাবে চালানো এ অভিযানে ১৬টি অবৈধ কাঁচা চালাঘর উচ্ছেদ করা হয়। জানা গেছে, জেলার উলিপুর পৌরসভার নিয়ন্ত্রণাধীন পাট হাটিতে বেশ কিছুদিন আগে স্থানীয় লোকজন অবৈধভাবে ঘর তুলে জায়গা দখলে নেয়। এতে পাট বেচাকেনায় মারাত্মক সমস্যার সৃষ্টি হয়।
রাণীনগরে ১৮ দলীয় জোটের মতবিনিময়
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা\ গতকাল বুধবার নওগাঁর রাণীনগরে ১৮ দলীয় ঐক্যজোটের এক বর্ধিত ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । এদিন রাণীনগর থানা বিএনপি’র দলীয় কার্যালয়ে থানা বিএনপি’র সভাপতি এসএম আল ফারুক জেমস্-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৯ম জাতীয় সংসদের ৪ দলীয় জোট প্রার্থী আনোয়ার হোসেন বুলু। বক্তব্য রাখেন থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, থানা জামায়াতের সূরা সদস্য আলহাজ্ব মোফাজ্জল হোসেন, থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি কাজী রবিউল ইসলাম প্রমুখ।
কুমিল্লায় সরকারি কর্মচারীদের স্মারকলিপি প্রদান
কুমিল্লা প্রতিনিধি\ সরকারি কর্মচারীদের ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা অথবা ৩০ শতাংশ বেতন বৃদ্ধি, সচিবালয়ের সাথে বাইরের কর্মচারীদের সকল প্রকার বৈষম্য নিরসন, শতভাগ সিলেকশন গ্রেড প্রদানসহ ৭দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এসময় সংগঠনের জেলা শাখার সভাপতি মো. সফিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, কালেক্টরেট কর্মচারী সংস্থার সভাপতি নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
হালুয়াঘাটে শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের হালুয়াঘাট মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১০টি পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৫৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গত মঙ্গলবার রঘুনাথপুরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মিয়াজ উদ্দিন (রজব আলী) ও সম্পাদক পদে আলী হোসেন (আলীম) নির্বাচিত হয়েছেন।
বানারীপাড়ার সাবেক কাউন্সিলর গ্রেফতার
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা\ বানারীপাড়া থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও পৌরসভার ৯নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত সাবেক কাউন্সিলর তরিকুল ইসলাম মিল্টনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার শহরের কলেজ মোড় এলাকা থেকে ওসি গোলাম ছরোয়ারের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে
