জোকস

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৩৫
 লেখক :স্যার, আপনি চোখ বন্ধ করে আমার বইটা ছাপাতে পারেন। আমি নিশ্চিত, হাজার বছর পরও মানুষ চড়া মূল্য দিয়ে আমার এই বই কিনবে। প্রকাশক :সে ব্যাপারে আমিও নিশ্চিত। লেখক :তবে আর দেরি কেন, স্যার? প্রকাশক :আমি কিন্তু বিক্রয়মূল্য না, প্রত্নতাত্ত্বিক মূল্যের কথা বলছি!  ছেলে :বাবা, তুমি না বললে ‘শূন্য’র জন্ম এই মহাদেশেই। বাবা :হ্যাঁ, তো কী হয়েছে? ছেলে :তাহলে, আমি অংকে ‘শূন্য’ পেলে রেগে যাও কেন?  দুই ব্যক্তির কথোপকথন— প্রথম ব্যক্তি :কী আশ্চর্য! এই ১০ বছরে দেখি ঢাকায় খুনখারাবি আরও বেড়ে গেছে। সাংঘাতিক! দ্বিতীয় ব্যক্তি :এই ১০ বছর আপনি কোথায় ছিলেন? প্রথম ব্যক্তি :ইয়ে... মানে... জেলখানায়।  এক লোক রেলস্টেশনের প¬াটফর্মে দাঁড়িয়ে মাথা চাপড়াচ্ছে আর বলছে, ‘আমার এখন কী হবে! আমি ট্রেন মিস করেছি!’ এই শুনে এক সর্দার তার দিকে এগিয়ে এসে তাকে বলল, ‘শান্ত হোন। কত মিনিট লেট করেছেন আপনি?’ ‘দুই মিনিট।’ ‘মাত্র দুই মিনিট! অথচ আপনার চিত্কার শুনে মনে হচ্ছিল আপনি তিন ঘণ্টা লেট করেছেন!’