ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের নতুন নির্বাহী কমিটি নির্বাচিত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৩৭
ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের নতুন নির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে ড. সাব্বির আহমেদ ও মোহাম্মদ কাওছার উদ্দীন। ৫ সদস্যের নব-নির্বাচিত নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে মো. জাহাঙ্গির হোসেন ও মো. রবিউল আলম ও কোষাধ্যক্ষ পদে মো. আবদুল আওয়াল নির্বাচিত হয়েছেন। ইন্টারনেট সোসাইটি এশিয়া প্যাসিফিক অঞ্চলের চ্যাপ্টার ডেভেলপমেন্ট ম্যানেজার নাভিদ হক এ তথ্য জানান। তিনি এবারের নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন। গত ৫ থেকে ৮ সেপ্টেম্বর অনলাইনে সদস্যদের ভোট গ্রহণের পর ১০ সেপ্টেম্বর ফলাফল প্রকাশ করা হয়ে। বর্তমান কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন। এই নির্বাচনে নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ইন্টারনেট সোসাইটি নেপাল চ্যাপ্টারের সভাপতি বাবু রাম আয়াল এবং বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের সদস্য সুমন আহমেদ সাবির।