প্রশ্ন ঃ হজ্ব্ব ব্যবস্থাপনা সুন্দর হওয়ার জন্য আপনার পরামর্শ কি? উত্তর ঃ যেহেতু হাজিরা আল্লাহর ঘরের মেহ্মান তাই তাদের সকল ধরনের হয়রানি থেকে মুক্ত থাকার জন্য সরকারকে গুরুত্ব পূর্ন ভুমিকা রাখতে হবে। এবং এজেন্সির মালিকদেরও আন্তরিক হতে হবে।
প্রশ্ন ঃ এ বছর হাজির সংখ্যা কম হওয়ার কারন কি বলে আপনি মনে করেন?
উত্তর ঃ এ বছর সৌদি সরকার নতুন নিয়ম করেছে যারা একবার হজ্ব করবে পরবর্তী পাঁচ বছরে আর হজ্ব্বে যেতে পাবেনা, এ কারনে যারা প্রতি বছরই হজ্বে যেতেন তাদের সংখ্যা কমে গেছে। এছাড়াও অন্যান্য কারন থাকতে পারে।
প্রশ্ন ঃ এ বছর যারা হজ্বে যাবেন তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি?
উত্তর ঃ হজ্ব যাত্রীদের অবশ্যই যথাযথ ভাবে হজ্ব পালনে সচেষ্ট হতে হবে। খেয়াল রাখতে হবে যেন তাদের হজ্ব ত্রুটিমুক্ত হয়ে এবং আল্লাহর বান্দা হিসেবে মক্ক-মদিনায় যাবেন কিন্তু তার বন্ধু হিসেবে দেশে ফিরবেন। এটাই লক্ষ হওয়া উচিত্।
প্রশ্ন ঃ অনেকেই বলে থাকেন এ বছর র্থাডকেরিয়ার চালু থাকলে হাজীরা তাদের পছন্দ মত বিমানে হজ্বে যেতে পারতেন, এব্যাপারে আপনার মতামত কি?
উত্তর ঃ এ ব্যবস্থা চালু থাকলে হাজিরা অবশ্যই সাচ্ছন্দ্য বোধ করতেন যেহেতু ব্যাপারটি কোর্ট পর্যন্ত গড়িয়েছে তাই কোর্টই এব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন, তবে একজন হাজিকে থার্ড ক্যারিয়ারের সুযোগ দিয়েছেন তাই যদি অন্য কোন হজ্ব যাত্রী রিট দায়ের করেন কোর্ট চাইলে তাদেরও এই সুযোগ দিতে পারেন।
প্রশ্ন ঃ সৌদি আরব গত দুবছরে বহু অনুপযুক্ত বাড়ী ভেঙ্গে ফেলেছে সেদেশের সরকার এতে কি আবাসন সংকট হবে বলে আপনি মনে করেন।
উত্তর ঃ একদিকে যেমন বাড়ী ভেঙ্গে ফেলা হয়েছে অন্যদিকে সারা বিশ্ব থেকে ২০% হাজীর কোটা কমিয়ে দেয়া হয়েছে তাই আবাসন সংকট হবে বলে আমার মনে হয় না।
প্রশ্ন ঃ এজেন্সির মালিকদের প্রতি আপনার পরামর্শ কি?
উত্তর ঃ এজেন্সির মালিকদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে, সরকার যেই প্যাকেজ ঘোষনা করেন তার চেয়ে যেন কম রেটে হাজি বুকিং না নেয়া হয় এবং যারা কম রেট নিয়ে হাজিদের কষ্টের সম্মুখিন করবেন তাদের ব্যাপারে সবার সোচ্ছার হতে হবে।
সাক্ষাত্কার গ্রহণে :আবদুল আলিম আল-আসাদ
