অস্ট্রেলিয়ায় লেবার পার্টির নেতা নির্বাচনে বৈঠকে বসতে যাচ্ছে ককাস

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৬
অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড লেবার পার্টির (এএলপি) প্রধান নেতৃত্ব গ্রহণে প্রতিযোগিতা না করার সিদ্ধান্ত গ্রহণের পর শুক্রবার এই ইস্যুতে আলোচনা করতে এক বৈঠকে বসতে যাচ্ছে দলটির সাংগঠনিক কমিটি বা ককাস সদস্যরা। শনিবার অনুষ্ঠিত দেশটির পার্লামেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর ঐ ঘোষণা দেয় সাবেক এ প্রধানমন্ত্রী। খবর সিনহুয়ার। গত সোমবার পর্যন্ত লেবার পার্টির বেশকিছু এমপি নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। এদের সাবেক দুই অর্থমন্ত্রী ক্রিস বাউডেন এবং গিলার্ডের অর্থমন্ত্রী ওয়েইনি সোয়ানও রয়েছেন। ২০১৩ সালের নির্বাচনের আগে ব্যালটের মাধ্যমে দলের নেতা নির্বাচনের নতুন নিয়ম গ্রহণ করতে ককাসের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী রাড।