সিলেটে দুই বছরের শিশুকে খুন করে বাবার আত্মহত্যা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৩
সিলেটে একটি আবাসিক হোটেলে নিজের দুই বছরের শিশুকন্যাকে খুন করে আত্মহত্যা করেছেন বাবা। গত বুধবার এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ লাশ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে। পুলিশ ও হোটেল সূত্র জানায়, কুমিল্লা জেলার সদর উপজেলার অশথতলা গ্রামের আলিম উল্লাহ (৩০) তার স্ত্রী ফাতেমা আফরিন ও দুই বছরের শিশু সাদিয়া আফরিনকে নিয়ে বুধবার ভোরে সিলেটে আসেন। তারা সিলেটের হযরত শাহজালাল (রহঃ) মাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলে ওঠেন। হোটেল কক্ষে এসে মেয়েকে নিয়ে ফাতেমা ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ফাতেমা ঘুম থেকে উঠে দেখেন তার স্বামী আলিম উল্লাহ ব্লেড দিয়ে মেয়ে সাদিয়ার গলা কেটে খুন করেছে। ফাতেমা বিষয়টি হোটেলের ম্যানেজারকে অবহিত করে কক্ষে ফিরে এসে দেখেন, তার স্বামী আত্মহত্যা করেছেন। কতোয়ালি থানার ওসি জানান, আলিমের স্ত্রী পুলিশকে জানিয়েছেন তার স্বামী কিছুদিন ধরে কিছুটা মানসিক ভারসাম্যহীন ও হতাশাগস্ত ছিলেন। বাটার কর্মীকে খুন করে ৪ লাখ টাকা ছিনতাই বাটা কোম্পানীর কর্মী রকিবুল ইসলাম রাজীবকে (২৫) খুন করে নগদ সোয়া ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। মহানগরীর বারুতখানা এলাকায় বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত রাজীব জামালপুর জেলার বকশীগঞ্জ থানার সরদারপাড়ার ইমাম হোসেনের ছেলে। রাজীব সিলেটের দক্ষিণ সুরমায় বাটা কোম্পানির ডিপোতে এসআর পদে চাকরি করতেন। কতোয়ালি থানার ওসি নাসির উদ্দিন বলেন, রাজীবের পিঠ ও হাতে ছুরিকাঘাত করা হয়েছে। ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।