কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ হেফাজত নেতারা এক বিবৃতিতে বলেছেন, বর্তমান সরকার দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করেছে। ইসলাম বিদ্বেষী চক্রের মাধ্যমে আলেম ওলামা ও ধর্মপ্রিয় মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি, জুলুম-নির্যাতনের স্টিম রোলার চালিয়ে এদেশকে রাম এবং বাম রাজ্যে পরিণত করার সব রকমের ষড়যন্ত্র পাকাপোক্ত করে যাচ্ছে।
আজ সরকারের একগুয়েমীর বিরুদ্ধে সারাদেশ ঐক্যবদ্ধ। নেতৃবৃন্দ আরো বলেন এখনো সময় আছে, হেফাজতের ১৩ দফা মেনে নিয়ে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করুন। না হয় করুণ পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে।
