পুটখালী ও কয়রা সীমান্তে শিশুসহ আটক ২৮

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৭
অবৈধপথে ভারতে যাওয়ার সময় শিশুসহ ২৮ জন নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে বেনাপোলের পুটখালি ও কায়বা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তায়েফ-উল হক জানান, বৃহস্পতিবার ভোররাতে বেনাপোলের পুটখালী ও কায়বা সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এদেরকে আটক করেছে। আটক ২৮ জনের মধ্যে ১৫ জন পুরুষ, ৭ জন নারী এবং ৬টি শিশু রয়েছে। আটককৃতদের বাড়ি মাদারীপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। আটককৃতদের সকলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।