কালিয়াকৈর উপজেলার ৯ম শ্রেণির ছাত্র মোঃ আরিফ হোসেনের সাথে একই এলাকার ৫ম শ্রেণির ছাত্রী নার্গিস আক্তারের (১২) বিয়ের কাবিন রেজিষ্ট্রেশন করেছেন তাদের অভিভাবকরা। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার চেষ্টায় এ বাল্য বিয়ে বন্ধ হয়েছে। শেওরাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম জানান, স্কুলের রেজিষ্ট্রেশন অনুযায়ী ঐ ছাত্রীর জন্ম তারিখ ২৪.০৪.২০০০।
