ভাণ্ডারিয়ায় জেপি চেয়ারম্যানের সংসদ নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৮
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা উপলক্ষে গত বুধবার ভাণ্ডারিয়া উপজেলায় দুইজনকে আহ্বায়ক করে ১৩২ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক হলেন যথাক্রমে মনিরুল হক মনি জমাদ্দার ও মাহিবুল হোসেন মাহিম। যুগ্ম আহ্বায়করা হলেন— ভাণ্ডারিয়া ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জমাদ্দার, তেলীখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহাদত্ হোসেন, নদমুল্লা ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার, ইকড়ি ইউপি চেয়ারম্যান তানভির আহমেদ বাবু তালুকদার, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, গৌরীপুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান টিপু। সদস্য সচিব হলেন- ধাওয়া ইউপি চেয়ারম্যান- সিদ্দিকুর রহমান টুলু। এ ছাড়া ভাণ্ডারিয়া, ভিটাবাড়িয়া, নদমুল্লা শিয়ালকাঠি, তেলিখালী, ইকড়ি, ধাওয়া ও গৌরীপুর ইউনিয়নের প্রতিনিধি সমন্বয়ে সর্বমোট ১৩২ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।— প্রেস বিজ্ঞপ্তি