বিচারাধীন বিষয়ে সংবাদ প্রকাশ নয়

আপডেট : ১৭ মে ২০১৯, ০০:২১

বিচারাধীন বিষয়ে সংবাদ প্রকাশ হতে বিরত থাকার জন্য গণমাধ্যমকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন হতে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো ইলেকট্রনিক মিডিয়া তাদের চ্যানেলে এবং কোনো কোনো প্রিন্ট মিডিয়া তাদের পত্রিকায় বিচারাধীন মামলা সংক্রান্ত বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করছে। যা একেবারেই অনভিপ্রেত। এমতাবস্থায় বিচারাধীন কোনো বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করা হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আদেশক্রমে হাইকোর্টের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।