আক্কেলপুরে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৯
জয়পুরহাটের আক্কেলপুরের কাঠালবাড়ী নামক স্থানে বিএনপির দু’গ্রুপের একই স্থানে একই সময়ে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার সকাল ৮ থেকে ২৪ ঘন্টা ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়। এলাকাবাসী ও পুলিশ জানান, আগামী ১৬ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজশাহী সফর উপলক্ষে কেন্দ্রীয় জাসাস নেতা লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুত্ কর্মী সমাবেশের আয়োজন করলে একই সময় জয়পুরহাট-২ আসনের বিএনপির সাংসদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা কাঠালবাড়ি ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধনের ঘোষণা দিলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ওই স্থানে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২৪ ঘন্টা ১৪৪ ধারা জারি করেছেন। কেন্দ্রীয় জাসাস ভাইস চেয়ারম্যান লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুত্ জানান, আমি গ্রুপিং ও সংঘাতের রাজনীতি করি না। আগামী ১৬ সেপ্টেম্বর রাজশাহীতে ম্যাডামের সফর উপলক্ষে বিএনপি ও অংগসংগঠনের কর্মী সমাবেশের ডাক দেয়া হয়। এসময় সংসদ সদস্য এ্কই সময়ে একই স্থানে ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধনের ঘোষণা দিলে নেতাকর্মীদের মাঝে আতংকের সৃষ্টি হয়।