লৌহজং মুক্তিযোদ্ধা সংসদের খসড়া ভোটার তালিকা প্রকাশ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫০
লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আসন্ন নির্বাচন উপলক্ষে প্রস্তুতকৃত সরকারি ভোটার তালিকার খসড়া বুধবার প্রকাশ করা হয়েছে। এতে ৪৭৩ জন মুক্তিযোদ্ধার নাম ভোটার তালিকায় স্থান পেয়েছে। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ অহিদুল ইসলাম জানান, বুধবার ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়েছে। যদি কেউ ভোটার তালিকা থেকে বাদ পড়ে থাকে বা কেউ মারা গিয়ে থাকে তবে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করে তা ঠিক করে নিতে পারবেন। নতুন আবেদনকারীদের ১৭ ও ১৮ সেপ্টেম্বর ২ দিন যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।